বান্দরবানে ৭৩ হাজার ৩৬৫ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ জুন ২০২৩, ০২:৪০

সংগৃহীত ছবি

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বান্দরবানে ৮৩১টি কেন্দ্রে ৭৩ হাজার ৩৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় এ উপলক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার নীহারঞ্জন নন্দী।

তিনি বলেন, ১৮ জুন ৬-১২ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য মাঠকর্মী, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, এফডাব্লিউএ সহ ৮৩২ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসকারীদের মধ্যে ভোজ্য তেলের খুবই কম। ফলে পুষ্টিগুন সমৃদ্ধ শাক-সবজি সহজে হজম হয় না। এতে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কম এবং চোখের দৃষ্টি সমস্যায় ভোগেন অনেকেই। তাই নিজ নিজ অবস্থান থেকে সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

উক্ত কর্মশালায় সিভিল সার্জন ডাক্তার নীহারঞ্জন নন্দীর সভাপতিত্বে মেডিকেল অফিসার ডাক্তার এম এম সালাউদ্দিন, ডাক্তার আলমগীর, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাচুই চিং মার্মা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক মিনারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা