বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার ১

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ জুন ২০২৩, ০৩:৩১

সংগৃহীত ছবি

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম সবুজ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সদরের গোকুল বাজার এলাকার রংপুর-বগুরা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

সবুজ লালমনিরহাট সদরের তালুক হারাটি সরকারটারী এলাকার মতিউর রহমানের ছেলে।

রোববার দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোকুল বাজার এলাকার রংপুর-বগুরা মহাসড়ক এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে সবুজ নামের ওই ব্যক্তিকে ৭৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে র‍্যাব। এসময় ত্যার কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি মাদক ব্যবসা করে আসছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাকে আট করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব