মুন্সিগঞ্জে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক | ২৮ মে ২০২৩, ০০:১২

সংগৃহীত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত দুই বন্ধু হলেন লৌহজং উপজেলার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন (৪৫) ও মো. শাহজাহান মিয়ার ছেলে মো. কাউসার (৪৬)। 
 
আজ শনিবার (২৭ মে) বেলা পৌনে দুইটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, জুম্মনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে তার বন্ধু কাউসার ও এক নারী যাত্রী কুসুমপুর হয়ে লৌহজং যাচ্ছিলেন। দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। অটোরিকশা থামিয়ে ওই নারী যাত্রী ও দুই বন্ধু কুসুমপুর লেবুতলা এলাকার একটি জ্বালানি কাঠের দোকানে আশ্রয় নেন। পরে ওই নারী বাসে করে তার গন্তব্যে চলে যান। বেলা পৌনে দুইটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এর কিছুক্ষণ পর তারা (খলিলুল্লাহ ও আসলাম) সেখানে গিয়ে দেখেন তবে জুম্মন ও কাউসার মৃত অবস্থায় পড়ে আছেন।
 
উপজেলার ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান কবির বলেন, বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ খবর পুলিশকে জানানো হয়েছে।
 
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুই ব্যক্তির লাশ তাঁদের স্বজনেরা এসে নিয়ে গেছেন।
 
এসটি/এসকে   


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর