একাধিক বিয়ে করবেন, লাগবে ট্যাক্স 

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ মে ২০২৩, ০০:২৯

সংগৃহীত
রাজস্ব আয় বাড়াতে বৈবাহিক কর আরোপের পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। যারা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করবেন তাদের এই করের আওতায় নিয়ে আসা হবে।
 
ডিএসসিসি জানিয়েছে, 'মিউনিসিপ্যাল কর্পোরেশন রুলস-১৯৮৬' অনুযায়ী এই করা আরোপ করা হবে। আগামী অর্থবছর থেকে এ কর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 
 
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ১৯৮৬ সালে এ সংক্রান্ত একটি আইন রয়েছে। তবে নানা কারণে তা কার্যকর করা যায়নি। এখন আমরা এটি বাস্তবায়নের দিকে এগোচ্ছি।
 
'মিউনিসিপ্যাল কর্পোরেশন (ট্যাক্সেশন) রুলস-১৯৮৬'-এর ৫০ নম্বর বিধিতে বলা হয়েছে, বিবাহের ওপর কর আরোপের ক্ষেত্রে সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিলে নির্দিষ্ট পরিমাণ করের হার নির্ধারণ করবে।
 
সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিল ২০১৬ সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিবাহের ওপর বিভিন্ন করের হারের বিধান করে।
 
তফসিলের ১৫২ ধারায় বলা হয়েছে, প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে বিয়ের পিড়িতে বসার আগে ১০০ টাকা ফি দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা দিতে হবে।
 
তফসিল অনুযায়ী, চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হবে। স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না। সেক্ষেত্রে ২০০ টাকা দিতে হবে।
 
তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিকদের ওপর বিবাহ কর কার্যকর করার কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন।
 
মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪-এর বিধান অনুযায়ী, প্রতিটি বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক। রাজধানী ঢাকায় বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে কোনো কোনো নিকাহ রেজিস্ট্রার (কাজি) সরকার নির্ধারিত ফির বাইরে বিধিবহির্ভূতভাবে অর্থ আদায় করছেন। এই কর আরোপ করা হলে দক্ষিণ সিটিতে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ের খরচ আরও বাড়বে।
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর