ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ কর্মী বাঁধনের মৃত্যু

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম | ৪ মে ২০২৩, ২৩:১৫

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতা বাঁধন সরকার (১৬) মৃত্যু হয়েছে। বাঁধন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দুলাল সরকারের ছেলে। কাশিপুর বাজার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাঁধন বুধবার রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাব্বির রহমান হ্যাভেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঁধনের মত একজন সক্রিয় ছাত্রলীগ নেতা হারিয়ে আমরা মর্মাহত, আমরা উপজেলা ছাত্রলীগ বাঁধনের আত্মার মাগফেরাত কামনা করছি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রলীগ নেতা বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর