শেরপুরে ১০০৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেফতার

মো. রাজন মিয়া, শেরপুর | ৪ মে ২০২৩, ২০:৫৩

ছবিঃ সংগৃহীত

শেরপুরে (এক হাজার পাঁচ পিস) ইয়াবা ট্যাবলেট সহ মো. মাসুদ রানা ওরফে মিষ্টার (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

৪ মে (বৃহস্পতিবার) শেরপুর জেলা গোয়েন্দা শাখা এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি'র (ওসি) মো. মুশফিকুর রহমান এর নির্দেশে ডিবি'র চৌকস পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আশরাউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে রাত্রি ৩.১০ ঘটিকার সময় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পশ্চিম লঙ্গরপাড়া গ্রামের মো. মাসুদ রানা ওরফে মিষ্টার এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ১০০৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রফতার করা হয় তাকে।

জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মাসুদ রানা ওরফে মিষ্টার (৩১) শ্রীবরদী উপজলোর লঙ্গরপাড়া গ্রামের মৃত আশরাফ আলী আলির ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছে।

এ বিষয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি'র ওসি মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর