নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ মার্চ ২০২৩, ১৯:২৬

সংগৃহীত ছবি

নওগাঁয় স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদের (৫৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ মার্চ) বেলা ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আব্দুল বাকী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে আসামি ফরিদুল রেজা ফরিদ স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় নিহতের মেয়ের দিপার চিৎকার শুনে তাকেও হত্যার উদ্যেশে কোদাল দিয়ে কোপ/আঘাত করে। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে জখম হয়।

পরে নিহতের ভাই কাঞ্চন হাওলাদার নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালতে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর