লামা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ২১:৫২

সংগৃহীত ছবি

বান্দরবানে সাবরিনা তারান্নুম মেঘলা (২৭) নামে এক লামা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কর্মকর্তা মারা গেছেন।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হলে বিষয়টি জানাজানি হয়। নিহত সাবরিনা কক্সবাজার চকরিয়া বমু বিলছড়ি এলাকার মো. মোস্তফিজুর রহমানের স্ত্রী।

সাবরিনার বাবা মো. সওকত আলী জানান, পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে নিজ ঘরের আড়ের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন সাবরিনা। পরে তার স্বামী ও নিহতের ভাই দরজা ভেঙে তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কর্মকর্তা সাবরিনার মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থল চকরিয়া থানা হওয়ায় বিস্তারিত কিছুই বলতে পারছি না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা