বরিশালে নৌপুলিশের ওপর জেলেদের হামলায় আহত ১৬

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ২১:৪৩

সংগৃহীত ছবি

বরিশালের হিজলায় জেলেদের হামলায় মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌপুলিশের পরিদর্শকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। রাত সোয়া ৮টার দিকে আহতদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার ধূলখোলা সংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নৌ-পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযানে চালাই। ওই এলাকায় পৌঁছালে ৫০-৬০ জন জেলে মিলে লাঠি-সোটা ও ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে নৌপুলিশ সদস্যরা সাতটি ফাঁকা গুলি ছুঁড়ে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়। হামলায় ১৬ জন আহত হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২