কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে নেতা খুন

সময় ট্রিবিউন ডেস্ক | ৯ মার্চ ২০২৩, ০৫:৫২

সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন।
 
আজ বুধবার (৮ মার্চ) দুপুরে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ পূর্ব দিকে এ ঘটনা ঘটে। 
 
নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়ার কুতুপালং-২ পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন। 
 
ক্যাম্পের এক বাসিন্দা বলেন, হেড মাঝি ক্যাম্পে আরসার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্যে রয়েছেন।
 
সৈয়দ হারুন উর রশিদ বলেন, হোসেন সকালে ঘর থেকে বের হলে আরসা নামধারী একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর