রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত কমিটি

সময় ট্রিবিউন ডেস্ক | ৭ মার্চ ২০২৩, ০২:১৫

সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল। এর কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার (৬ মার্চ) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উপজেলার বালুখালীতে অবস্থিত ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রোববার (৫ মার্চ)। আগুন তিনটি ক্যাম্পে ছড়িয়ে পড়ে। এতে রোহিঙ্গা শিবিরে দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা যায়। এর মধ্যে বেশকিছু দোকানপাটও রয়েছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। কিন্তু তাতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।

কীভাবে ওই আশ্রয় শিবিরে আগুন লাগল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এটা নাশকতার ঘটনা হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে রোহিঙ্গাদের মধ্যে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ছাড়াও কোনো নাশকতা ছিল কিনা, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানকে প্রধান করে গঠিত এই কমিটিতে প্রত্যাবাসন কমিশন, এপিবিএন, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সদস্য হিসেবে আছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর