দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সজল, দেশে পৌঁছেছে মরদেহ

সময় ট্রিবিউন | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ২১:২৭

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মানিক আজম সজল (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে বলে জানিয়েছেন সজলের খালু মো. করিম।

সজল ফেনীর দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের মোহসেন আলী হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ২২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনের বুসাবিলু এলাকায় দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী গুলি করে তাকে হত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আফ্রিকায় বসবাসরত নিহত সজলের ছোট ভাই ফয়সাল সজীবের বরাত দিয়ে মা কহিনুর বেগম বলেন, ‘দোকান কর্মচারীর সঙ্গে সজলের দ্বন্দ্ব ছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেন কমিউনিটির লোকজন। ওই কর্মচারীকে ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ১০ হাজার টাকা কম দিয়েছিল দিয়েছিল সজল।’

কহিনুরের অভিযোগ, ‘এ কারণে সজলকে সন্ত্রাসী দিয়ে হত্যা করিয়েছে তার দোকান কর্মচারী। আমি ছেলে হত্যায় জড়িতদের শাস্তি চাই।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা