মহিপুরে জুলুম-নির্যাতন ও ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন

আল-আমিন অনিক, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৫

সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে একটি পরিবারের জুলুম অত্যাচার সইতে না পেরে প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সুধীরপুর গ্রামে কয়েকশত মানুষ এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউনুছ ফরাজীর জামাতা বনি আমিন দক্ষিাণাঞ্চলের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এই মাদক ব্যবসায়ীর নেতৃত্বে ইউনুসের ৬ মেয়েকে ব্যবহার করে মানুষকে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে জমি দখল করে নিচ্ছে পরিবারটি।

এর প্রতিবাদ করতে গিয়ে ওই এলাকার অনেক নারী পুরুষ তাদের হামলার শিকার হয়েছে। তাই জুলুম নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে অংশগ্রহনকারী হারুনুর রশিদ জানান, মেয়েদের ভয় দেখিয়ে তার জমি দখলে রেখেছে ওই পরিবারটি। প্রতিবাদ করলেই নানান লাঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের।

রাজিয়া বেগমের অভিযোগ, সামান্য বাক বিতন্ডায় দা হাতে হামলা চালিয়েছে ইউনুছ মিয়ার কন্যারা।

গৃহবধূ আয়শা বলেন, তার শশুর বাড়ির লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাকে পেয়ে অমানসিক নির্যাতন করেছে ওই বাড়ির ছেলে মেয়েরা।

একই অভিযোগ, মানববন্ধনে উপস্থিত শতাধিক নারী পুরুষের। এবিষয়ে জানতে একাধিক মাদক মামলার আসামী অভিযুক্ত বনি-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর