চাটখিলে অবৈধভাবে বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি | ৫ অক্টোবর ২০২২, ১৯:৫২

সংগৃহীত

চাটখিলের পূর্ব পরকোটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী এক অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারসহ অন্যান্য সামগ্রী জব্দ করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুর্ব পরকোটের বাসিন্দা নজরুল ইসলাম (হোসেন), পিতা: আলী আহমেদ-কে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সুলতান মাহমুদ, পিতা: টিপু সুলতান, সাং পূর্ব পরকোট ও মোহাম্মদ মুরাদ হোসেন, পিতা: মৃত মাইনুদ্দিন ভূঁইয়া, গ্রাম গোপাইরবাগ, সাহাপুর ইউনিয়নদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে আরো জনা যায়, গত কয়েকদিন যাবত হোসেনের নেতৃত্বে পূর্ব পরকোট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করে। গত বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়সহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে, তাদেরকে বালু উত্তোলন না করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়ে আসে।

বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে, অবৈধভাবে বালু উত্তোলন করেই চলছিল। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার এ বিষয়ে অভিযোগ করে।

এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর