শেরপুরে যুবলীগ সভাপতির অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন

মো. রাজন মিয়া, শেরপুর | ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯

সংগৃহীত

শেরপুরে যুবলীগ নেতা খোরশেদ আলমের বিরুদ্ধে ইউনিয়ন বাসি সহ নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ও আওয়ামী লীগের দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের প্রতিবাদে এবং তার নিজ এলাকার মানুষ জনের চলাচলের রাস্তা আটকিয়ে চলাচল করতে না দেওয়ায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের কেন্দ্রস্থল খোরশেদ আলমের নিজ গ্রাম চকসাহাব্দী গ্রাম বাসির আয়োজনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সুত্রে জানাযায় ,অভিযুক্ত মো.খোরশেদ আলম ১১নং বলাইরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

সে তার রাজনীতির শুরু থেকে প্রতিনিয়ত ইউনিয়ন বাসির ব্যাপক ক্ষতি সাধন করে যাচ্ছে এবং গ্রামের নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে ও দলীয় ক্ষমতার ভয় দেখিয়ে বিভিন্ন সময় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এছাড়াও যদি তার এলাকার বা ইউনিয়ন জোড়ে কোন ব্যাক্তির ছেলে-মেয়ে সরকারি চাকুরি পাই এমন অবস্থায় সে তার অনুসারী লোকজন দিয়ে আওয়ামীলীগের দলীয় ক্ষমতার ভয় দেখিয়ে মিথ্যা নাটক সাজিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে।

শুধু তাই নয় যদি কেউ তার কথায় রাজি না হয় এবং টাকা না দেয় তাহলে নারী কেলেঙ্কারির মাধ্যমে মামলা দিয়ে চাকুরীচ্যুত ও জেল হাজত পর্যন্ত খাটায়।

এ সময় উপস্থিত বক্তাদের মধ্যে মো.মোন্তাজ আলী বলেন, যুবলীগ নেতা খোরশেদ একজন চুর, ভাটপার, অর্থ আত্মসাৎকারি এবং নারী লোভী মানুষ।

তিনি আরও বলেন, থানার (ওসি'র) সাথে মিল রেখে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে দালালী করে অর্থ আত্মসাৎ করাই তার পেশা। আমি একজন সমাজ সেবক,আমি একটা এনজিও প্রকল্পের মাধ্যমে ইউনিয়নে বিভিন্ন ভাবে সেবা করে যাচ্ছি,আমি কোন দল করি না,সে আমাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে অনেক নির্যাতন করেছে, তার নির্যাতনে এখন অতিষ্ঠ হয়ে গেছি।

এ বিষয়ে গ্রাম বাসীদের মধ্যে থেকে মো. ইসমাইল হোসেন বলেন, যুবলীগ নেতা খোরশেদ আলম খুব খারাপ লোক, তার কারণে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারছে না, নিরীহ মানুষদের মধ্যে নানা রকম দন্ধ বাঁধিয়ে মামলার দালালি করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে।

তার জালে পড়ে এই বলাইরচর ইউনিয়নের অনেক পরিবার ভিটেমাটি সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত হয়েছে। এদিকে আওয়ামীলীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে সে করেছে কোটি টাকার পাহাড়।

এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা, যুবলীগ নেতা মো.খোরশেদ আলমকে নারী লোভী,অর্থ আত্মসাৎকারী, মামলাবাজ যুবলীগ নেতা বলে আক্ষায়িত করে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ এবং তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসনের কাছে বিচারের জোর দাবি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর