চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৪

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ অবৈধ দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। অভিযানে মোট ১৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমানে জরিমানা করার পাশাপাশি ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে সকলকে সতর্ক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মনজুরুল হক আকন্দ, চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদসহ চৌদ্দগ্রাম থানা ও হাইওয়ে পুলিশের দু’টি পৃথক টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জন দূর্ভোগ লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ