দুর্গাপুরে সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন

রাজেশ গৌড়, দুর্গাপুর | ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া নদীর পাড় সহ সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঘণ্টাব্যাপী গাঁওকান্দিয়া নদী পাড় এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন নদী ভাঙন কবলিত এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক নারী পুরুষ।

মানববন্ধনে কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম সদস্য শামসুল আলম খান সহ নদী ভাঙ্গন কবলিত এলাকার জনগণ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীরভাঙনে দুর্গাপুরের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও নদীভাঙন রোধে স্থায়ী কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি, বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে । দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকাবাসিকে রক্ষার দাবি জানান বক্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা