মহিপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান: ৬৫৫ পিচ ইয়াবাসহ আটক ২

আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭

সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ৬৫৫ পিচ ইয়াবাসহ ২নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) রাত ১টার দিকে হিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে এসআই আসাদ, এসআই রাসেল ও সংগীয় ফোর্স এএসআই জাহাঙ্গীর কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লতাচাপলী ইউপির আলিপুরের একটি ভাড়া বাসা থেকে রহিমা বেগম(৩৭) ও খোদেজা বেগমকে (৩২) নামের ২ জনকে ৬৫৫ পিচ ইয়াবা সহ আটক করেছে পুলিশ। আটককৃত দুইজন আপন বোন এবং তাদের বাড়ি কক্সবাজার বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, আটককৃত দুই বোনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা গত ১ বছর ধরে এখানে বাসা ভাড়া নিয়ে শ্রমিক পেশার আড়ালে কক্সবাজার থেকে মাদক এনে ব্যবসা করে আসছিলো বলেও জানান তিনি।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ওসি আরো বলেন, মহিপুর থানা এলাকায় মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশ সদাজাগ্রত।মাদক বিরোধী আমাদের এ অভিযান অব্যহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা