পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৬

সংগৃহীত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আলতাফ হাওলাদার নামে এক বীর মুক্তিযোদ্ধা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদরপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে নিজ বাড়ি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে ফেরার পথে বদরপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেল চালক ওহিদুল আলমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহতের ছেলে মো. কাওসার জানান, তার বাবা দুপুরে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড আনতে শহরে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। সুরতহাল শেষে তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হবে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ দাফন করা হবে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস বলেন, ‘আলতাফ হাওলাদারের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সকালে তার সঙ্গে দেখা হয়েছে কুশল বিনিময় শেষে একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিই এবং সনদ ও কার্ড গ্রহণ করি। সন্ধ্যায় তার মৃত্যুসংবাদ পেয়ে খুব কষ্ট পেয়েছি। এমন দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা আনা দরকার।’

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-ইমরান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হাওলাদার মৌকরন বিএলপি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ছিলেন। তিনি স্ত্রী ও ৬ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা