কোস্টগার্ডের অভিযানে ২৮০০ লিটার চোরাই ডিজেলসহ আটক ৩

প্রেস বিজ্ঞপ্তি | ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৮

সংগৃহীত

কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি পাগলা স্টেশনের টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানার শীতলক্ষ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৮০০ লিটার চোরাই ডিজেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে নারায়নগঞ্জ বন্দর থানার শীতলক্ষ্যা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৩টি ইঞ্জিন চালিত স্টীলবডি (ট্রলার) থেকে আনুমানিক ২ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেলসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোঃ কাইয়ূম (৩৭) ও মোঃ তপন (৫২) নারায়নগঞ্জ জেলা এবং মোঃ রুবেল (২৫) ঝালকাঠি জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত চোরাই ডিজেল, স্টীলবডি (ট্রলার) এবং আটককৃত তিন চোরাকারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা