পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে দুই শিক্ষককে এক লক্ষ টাকা জরিমানা!

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ | ১৮ সেপ্টেম্বর ২০২২, ২১:১৫

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় মোস্তাফিজুর রহমান নামে এক অধ্যক্ষ সহ মিজানুর রহমান নামে অপর এক সহকারী শিক্ষককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার সময় উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় তাদের এই জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ওই দুই শিক্ষক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। একই সাথে কেন্দ্রে তাদের কোন দায়িত্ব না থাকায় পাবলিক পরীক্ষা আইনে ভ্রাম্যমান আদালতে তাদের ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। মিজানুর রহমান মাগুরমারি চৌরাস্তা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা