জেলা পরিষদ নির্বাচনে আঃ লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন খাজা সামছুল আলম

মোঃ শাহিনুর ইসলাম (শাহিন), জয়পুরহাট জেলা প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৯

সংগৃহীত

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা'র কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা ও সাধারণ সদস্য পদের প্রার্থীরাও এ সময় মনোনয়নপত্র  দাখিল করেছেন।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৮ থেকে ১৯ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। এখন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই নির্বাচনে জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি রয়েছে বিশেষ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর সভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্যসহ মোট ৪৯৫ জন ভোটারের ভোটে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান, সাতজন সদস্য ও তিনজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন।

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ সেপ্টেম্বর বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডের সভায় জয়পুরহাটের প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম কে জয়পুরহাট  জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সময় অধ্যক্ষ খাজা সামছুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি,  আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম সোলাইমান আলী , যুগ্ম সাধারণ সাম্পদক  গোলাম মাহফুজ চৌধুরী অবসর সহ জেলার বিপুল সংখক দলীয় নেতাকর্মীবৃন্দ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর