পাবনায় জয়কালী মন্দির নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৫

সংগৃহীত

পাবনা শহরের জয়কালী মন্দির নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধনের আয়োজন করে জয়কালী বাড়ি মন্দির কমিটি।

এ সময় বক্তারা বলেন, গত ১২ সেপ্টেম্বর একটি মানববন্ধনে জয়কালী বাড়ি মন্দির কমিটির কার্যকরী পরিষদের কতিপয় সদস্য বাইরের কিছু মানুষ নিয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মনগড়া মিথ্যা ও ভিত্তিহীন কিছু অভিযোগ উত্থাপন করেছেন। যা সঠিক নয়। এছাড়া মামলা করে প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদককে হেয় করার অপচেষ্টা করা হয়েছে।

বক্তারা বলেন, জেলা প্রশাসক বরাবর যে স্মারকলিপি তারা দিয়েছে সেখানে সদস্যদের স্বাক্ষরও জাল করা হয়েছে। এভাবে জয়কালীবাড়ি মন্দির নিয়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে। পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেন মন্দির কমিটির সদস্যরা।

মানববন্ধনে বক্তব্য দেন, জয়কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, সাধারণ সম্পাদক প্রলয় চাকী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাক বাদল ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাস ভদ্র, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ দে, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ চন্দ্র প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা