মৃত মহিষের মাংস বিক্রি, জনতার হাতে আটক কসাই: ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৃত মহিষের মাংস করার সময় জনতার হাতে আটক কসাইয়ের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি তিন দিন অতিবাহিত হলেও তাকে রক্ষায় স্থানীয় এক সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা চেষ্টা করছেন অভিযোগ করেছে স্থানীয়রা।

অনুসন্ধানে জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬ টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ডের মামুন মোটরসাইকেল মেকানিক্সের দোকানের সামনে মরা মহিষের মাংস বিক্রির সময় কসাই রফিকুল ইসলামের দোকানে অভিযান চালায় উপজেলা প্রানীসম্পদ বিভাগের ভ্যাকসিনেটর আনসারুজ্জামান। তার উপস্থিতি টের পেয়ে ওই কসাইয়ের সহযোগীরা মাংস ফেলে পালিয়ে যায়।

পরে সে মাংস জব্দ করে পুঁতে ফেলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং ওই মাংস বিক্রেতার শাস্তির দাবি করেন।

এদিকে ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা না নিয়ে তাকে রক্ষার চেষ্টা করার অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানায়, সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন ও স্থানীয় যুবলীগ নেতা নাসু ওই ভ্যাকসিনেটরকে ম্যানেজ করে তাকে (কসাইকে) রক্ষা করার চেষ্টা করেছেন।

এদিকে, ওই ভ্যাকসিনটরকে দিয়ে প্রানীসম্পদ বিভাগের এ অভিযান চালানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় জড়িত মাংস বিক্রেতা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ওইদিন দোকানে ছিলেন না বলে জানান। আর মাংশে সমস্যা ছিলো বলে অকপটে প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন। কে ছিলো তার মোবাইল নম্বরটি প্রতিবেদক চাইলে তিনি বাইরে থেকে আসছি বলে প্রতিবেদককে পাশ কাটিয়ে পালিয়ে যান।

অভিযান প্রসঙ্গে ভ্যাকসিনেটর আনসারুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে গিয়ে দেড় মন মতো মাংশ পান। এবং তা মাটিতে পুঁতে ফেলেন। কার অভিযানে সেখানে গিয়ে অভিযান চালিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি মোবাইলে প্রতিবেদককে জানাতে অস্বীকৃতি জানান। এবং ঢাকা থেকে এসে সরাসরি যোগাযোগ করবেন বলে মোবাইল কেটে দেন।

কসাইকে রক্ষার চেষ্টার অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা নাসু জানান, বিষয়টি সে ও সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন অবহিত হয়ে ওই ভ্যাকসিনেটরকে দিয়ে মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলেন।

এ বিষয়ে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী মোবাইল ফোনে জানান, ঘটনার ৩ দিন পর তিনি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে‌।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর