সদরপুরে ২৮ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার  

রাকিবুল ইসলাম, সদরপুর | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:২১

সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ মোঃ রেজাউল করিম লিটন (৩২) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ঢাকা কাউন্টার টেরিজম এর এএসপি মুন্না ও সদরপুর থানার ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভাষনচর ইউনিয়নে অভিযান চালিয়ে ইন্তজ মোল্লার ডাঙ্গী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে সদরপুর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সদরপুর থানা মামলা নং- ০৯, তারিখঃ ১৪/০৯/২০২২ইং।

পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। রেজাউল করিম উক্ত গ্রামের শেখ সালাউদ্দিনের ছেলে।

এ ব্যপারে ওসি সুব্রত গোলদার বলেন- সে দীর্ঘদিন যাবত অত্র এলাকায় মাদকের সম্রাজ্য চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা