হালুয়াঘাটে কুয়া থেকে শিশুর লাশ উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৯

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব ঘিলাভূই গ্রামে একটি কুয়া থেকে আয়েশা খাতুন নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বিশুদ্ধ পানির ওই কুয়া থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার হয়। আয়েশা ওই গ্রামের বাদশা মিয়ার কন্যা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব ঘিলাভূই গ্রামের বাদশা মিয়ার বসতভিটার সামনে বিশুদ্ধ পানির জন্য নির্মিত কুয়াতে শিশুটির লাশ রহস্যজনকভাবে ভেসে ছিল। প্রথমে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরে রাতে কোনো এক সময় শিশুটিকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হালুয়াঘাট থানার এস আই আতাউর রহমান বলেন, নিহত আয়েশা খাতুনের পিতা বাদশা মিয়া ও মাতা আম্বিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর