বান্দরবানে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৫১

সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলার আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়ের তারাবুনিয়ার এলাকার এই ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি- আবু বক্কর সিদ্দিক, সে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত এহসান উল্লাহর ছেলে। তবে তার স্থায়ী ঠিকানা টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ায় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাহাবুব আলম।

তিনি জানান, আবু বক্কর সিদ্দিক তার স্ত্রীকে নিয়ে টেকনাফ থেকে তারাবুনিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। তিনি সেখানে গরু দেখাশুনা করতেন। গতকাল স্ত্রীর সাথে অভিমান করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।

পরবর্তীতে তার স্ত্রী ও ভাগিনা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকার জানান পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হবে এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর