মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী

পাবনা প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৫

সংগৃহীত

গ্রামের একটি পরিবারের সবাই করেন মাদক ব্যবসা। কেউ হেরোইন, কেউ গাঁজা, কেউ বা ইয়াবা। তাদের কারণে এলাকায় বেড়েছে মাদকসেবীদের আনাগোনা। দিন দিন এলাকাবাসীর মাঝেও বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাদককে না বলতে ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হয়েছে গ্রামবাসী।

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর মন্ডলপাড়া গ্রাম সহ আশপাশের গ্রামে দিনে দিনে ছড়িয়ে পড়ছে মাদক ব্যবসা ও মাদকসেবন।

গত সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় গ্রামের জামে মসজিদের পাশে অনুষ্ঠিত হয় গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় সভা। সেখানেই মাদক ব্যবসায়ী ওই পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন স্থানীয়রা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, ৩ নং ইউপি সদস্য আজিজুল সরকার, স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজনুর রহমান, আমিরুল ইসলাম, মজিবর রহমান, আব্দুল জব্বার, মনির হোসেন প্রমুখ। এ সময় গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন।

সভায় তারা অভিযোগ করেন, মথুরাপুর মন্ডলপাড়া গ্রামের টুলু খাতুন, তার মেয়ে চামেলী খাতুন, ছেলে আতিকুল ইসলাম ও তার স্ত্রী শাহানা খাতুন হেরোইন বিক্রি করেন। টুলুর বাকি তিন ছেলের মধ্যে আতাউর রহমান ইয়াবা, আক্তার হোসেন গাঁজা ও আলমগীর হোসেন মদ বিক্রি করেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছে। ইতিপূর্বে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। জেল থেকে বের হয়ে আবারো জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। এখানে পুলিশেরও গাফিলতি আছে উল্লেখ করে স্থানীয়রা বলেন, তা না হলে মাদক ব্যবসায়ী পরিবারটি এত সাহস পায় কিভাবে।

স্থানীয়রা বলেন, ওই পরিবারটির মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তাঘাটে মা বোন চলাফেরা করতে পারছে না। এলাকায় চুরি বেড়েছে। তরুণ ও যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের উত্যাক্ত করা হচ্ছে। তাদের মাদক ব্যবসা কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কিশোর, তরুণ, যুবকরা ক্রমেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে দায়িত্ব পালন ও  সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানানো হয়।

এ বিষয়ে মাদক বিক্রেতা পরিবারটির সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, পুলিশের গাফিলতি নেই। পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কয়েকদিন আগেও আতিকুলের স্ত্রীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। এলাকাবাসী ঐক্যবদ্ধ থেকে পুলিশকে সহযোগিতা করলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রতিনিয়ত অভিযান চলছে। প্রায়ই মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হচ্ছে। ওই পরিবারটির দিকেও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২