জৈন্তাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় কসমেটিক্স ও বিড়ি সহ তিনজন আটক

মোঃ সাজ উদ্দিন, সিলেট | ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:২৫

সংগৃহীত

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় কসমেটিক্স ও সেখ নাসিরুদ্দিন বিড়ি সহ তিনজন আটক।

পুলিশ সূত্রে জানা যায়, ০৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ০৬:১০ ঘটিকায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন এর নেতৃত্বে এসআই নোটন কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ দরবস্ত থেকে চিকনাগুল সড়কে করগ্রাম মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ০১ টি ডিআই ট্রাক তল্লাশী করে কামরাঙ্গী গ্রামের নুর উদ্দিনের ছেলে মোঃ এনাম (২৭) ও আং জলিলের ছেলে মোঃ জসিম (৩০)'দের আটক পূর্বক ২৯ লক্ষ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স উদ্ধার করা হয়।

ডিবি দক্ষিণের অপর ০১ টি টিম রাত ০৮:১৫ ঘটিকায় দরবস্ত গ্রামে অভিযান পরিচালনা করে ভিত্রিখেল গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ সেলিম (৪০) এর নিকট হতে ০৯ লক্ষ ২৪ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়িসহ আটক করা হয়। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর