টেকনাফের পাহাড় থেকে বিদেশী মদ ও বিয়ার জব্দ করল কোস্টগার্ড

প্রেস বিজ্ঞপ্তি | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৯

সংগৃহীত

কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফের একটি টহলদল টেকনাফের বড়ইতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৫টি বস্তা হতে ২৬ বোতল বিদেশী মদ এবং ১৫২ ক্যান বিয়ার জব্দ করেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গত বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি টহলদল টেকনাফ থানার আওতাধীন বরইতলি এলাকায় টেকনাফ-উখিয়া রোডের পশ্চিম পার্শ্বের পাহাড়ি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় অভিনব কায়দায় লুকানো ৫ টি বস্তা হতে ২৬ বোতল বিদেশী মদ এবং ১৫২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে চোরাচালান প্রতিরোধ, দস্যুতা দমন, মানব পাচারকারী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান