নিখোঁজ মেয়ের অপেক্ষায় প্রতিবন্ধী মা

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৮

সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা এলাকার দধী বর্মণের মেয়ে স্বপ্না রানী (১৮) বুধবার (২৪আগস্ট) কলেজ যাওয়ার পর থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর স্বপ্নার সন্ধান না পেয়ে তার পরিবার ৩০আগস্ট সদর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, সদরের গড়েয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী স্বপ্না প্রতিদিনের ন্যায় বুধবার (২৪ আগস্ট) সকালে কলেজ যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর সে আর বাড়ি ফিরে আসেননি। আত্নীয়-স্বজন পাড়া-প্রতিবেশি ও তার সহপাঠীদের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান না পেয়ে সদর থানায় একটি জিডি করেন।

নিখোঁজ স্বপ্নার মা সাধিকা রানী জানান, আমি একজন প্রতিবন্ধী। ১৩ দিন ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছিনা। সে জীবিত না মৃত কিছুই জানি না। আত্নীয়-স্বজন থেকে সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কেউ স্বপ্নার কথা বলতে পারে না। তাই থানায় একটি সাধারণ ডাইরী করেছি। প্রশাসনের কাছে অনুরোধ আমাকে মেয়ে আমার কাছে ফিরিয়ে দিন।

এব্যাপারে গড়েয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু আনসারি মো: গোলাম শাহ প্রদীপ বলেন, কলেজ ছাত্রী স্বপ্নার নিখোঁজে বিষয়টি তার বাবা-মা আমাকে অবগত করেছে। আমরা মেয়েটি প্রশাসনের সহযোগিতা নিয়ে উদ্ধারের চেষ্টা করছি।

এবিষয় ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত আতিকুর রহমান বলেন, স্বপ্না নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ এর সাধারণ ডাইরী করেছে তার পরিবার। বিষয়টি দেখছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর