ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন: জেল হাজতে বউ শাশুড়ি

নোয়াখালী প্রতিনিধি | ৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০১

সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে জেল হাজতে বউ ও শাশুড়ি। চাঞ্চল্যকর এ ঘটনাটি শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে ঘটে।

স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত্যু জোসেন আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) এর সাথে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮)  একবছর আগে বিয়ে হয়। বিয়ের পর হতে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো।

শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থায় কলহের নিরসন হয়। পরে ওইদিন সন্ধ্যায় স্ত্রী সহ শশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর। ঘটনার দিন শশুরবাড়িতে দুপুরে খাওয়া-দাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়ে।

বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত স্ত্রী ধারালো ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের লিঙ্গ কর্তন করে। এসময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করা হয়।

ঐ দিন রাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুইজনকে আসামী করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ি সেফালী বেগমকে গ্রেপ্তার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা