পদ্মায় বিলীন স্কুল-মসজিদসহ আড়াইশ ঘরবাড়ি

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৬

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর পানি বাড়ছে। এতে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা, মাঝিপাড়া ও ভূতপাড়া এবং দুর্লভপুর ইউনিয়নের মনোহপুরের কুপপাড়া গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছি। গত ১৫ দিনে একটি স্কুল, তিনটি মসজিদ, আড়াইশ বসতবাড়ি ও ২৩ হাজার বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে নদীর দুপাড়ের কয়েকশ স্থাপনা।

আনারুল ইসলাম নামে এক ধান চাষি বলেন, অনেক কষ্টে দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। কিন্তু মাত্র তিনদিনের ভাঙনে দেড় বিঘা ধান এখন নদীগর্ভে। আমি এখন কী খেয়ে বাঁচবো। জমিতে আমার একটি পানির পাম্প ছিল সেটিও নদীতে হারিয়ে গেছে।

মানবাধিকার কমিশনের শিবগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আল-আমিন জুয়েল বলেন, আমার বাড়ি পাকা ইউনিয়নে। নদীভাঙনে আমার এলাকার মানুষ খুব কষ্টে রয়েছে। প্রতিদিন স্থাপনা কিংবা বাড়িঘর নদীতে ভেঙে পড়ছে। আমার বাড়ির পাশে থাকা একটি বিদ্যালয় এখন নদীগর্ভে। প্রায় ৩০০ বসতবাড়িও নদীগর্ভে। তিনি আরও বলেন, জিওব্যাগ দিয়ে নদীভাঙন রক্ষা হবে না। ফলে প্রধানমন্ত্রীর কাছে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, উপজেলার দুর্লভপুর ও পাকা ইউনিয়নের প্রায় ২৩ হাজার বিঘা জমি নদীতে তলিয়ে গেছে। দক্ষিণ পাকা এলাকার একটি উচ্চ বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা সাধারণ মানুষ। তবে আমরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট পাঠিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা