হাতিয়ার মেঘনা নদী থেকে ৫ ডাকাত আটক

নোয়াখালী প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ২১:০৫

সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে পাঁচ ডাকাত আটক করে কোস্টগার্ডের হাতে সোপর্দ করে স্থানীয় জেলেরা। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী আটককৃত ডাকাতদের নাম ঠিকানা জানাতে পারেনি।

শুক্রবার (২ সেপ্টম্বর) ভোরে মেঘনা নদীতে ট্রলারে ডাকাতকালে এসব ডাকাতদের আটক করা হয়।

একই দিন রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার ভোর রাতের দিকে স্থানীয় কয়েকজন জেলে মাঝি মাল্লা নিয়ে মেঘনা নদেতে মাছ ধরতে যায়। মাছ ধরে মেঘনা নদী থেকে চেয়ারম্যান ঘাটে যাওয়ার পথে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদীতে পৌঁছলে পিছন দিক থেকে একটি বোটে ১১জন ডাকাত মাছ ধরার বোটে আক্রমণ করে। ডাকাতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য পানিতে পড়ে যায়। ওই সময়ে ডাকাতদের ব্যবহৃত বোটটির পাখা নষ্ট হয়ে গেলে অন্যান্য ডাকাতেরা সিরাজ মাঝি সহ তাহার বোটটি নিয়ে পালিয়ে যায়।

এসপি আরও বলেন, ওই সময়ে পিছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়। আটককালে ডাকাতদের থেকে দুটি দা, দুটি লেহার পাত এবং ০১টি চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সংবাদ দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডাকাতদের তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা