জামালপুরে এক কিশোরকে পিটিয়ে হত্যা

তানভীর আহমেদ হীরা, জামালপুর।  | ২ সেপ্টেম্বর ২০২২, ০২:০৮

ছবিঃ সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরকে পিটিয়ে হত্যা করেছে এক মাদকসেবী। বুধবার রাতে লুডু খেলার সময় গাঁজা পুরিয়া হারানোকে কেন্দ্র করে রিফাত(১৫) নামে কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করে রাহাত (১৯) নামের এক মাদকসেবী।

নিহতের পরিচয় সরিষাবাড়ি উপজেলার পৌরসভার উত্তর বলারদিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে রিফাত হোসেন। 

বৃহস্পতিবার (১সেসেপ্টেম্বর) সকালে রিফাতের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সময় দিগপাইত এলাকায় পথিমধ্যে ওই কিশোরের মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে উত্তর বলারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লুডু খেলার সময় গাঁজার পুরিয়া হারানোকে কেন্দ্র করে সুলতান মিয়ার মাদকাসক্ত ছেলে রাহাত হাসান একই গ্রামের প্রতিবেশী রিফাত হোসেনকে মারধর করে। এঘটনায় রিফাত গাঁজা নেওয়ার ঘটনার কিছুই জানে না বললে তার উপর আরো চড়াও হয়।

পরে দ্বিতীয় দফা আবারো রাহাত রাত ১১ টার দিকে রিফাতের বাড়ি গিয়ে এলোপাথালি কাঠের টুল দিয়ে মাথায় আঘাত করে। এঘটনায় রিফাত গুরুতর আহত হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে রিফাতের মৃত্যু হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো, বদরুল হাসান জানান, রিফাত মুমুর্ষ অবস্থায় জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে উপস্থিত চিকিৎসক অবস্থা খারাপ দেখে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর থেকে মাদকসেবী রাহাত হাসান পলাতক রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের জন্য সরিষাবাড়ি থানায় প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা