শেরপুরে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যুবক খুন

শেরপুর প্রতিনিধি | ১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪১

সংগৃহীত

শেরপুরে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে মানিক মিয়া (৩০) নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে ।

৩০ আগস্ট (মঙ্গলবার) শেরপুর সদর উপজেলার ১৪ নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের ঘুঘুরাকান্দি (চরদুবলাই) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া ঘুঘুরাকান্দী উত্তর পাড়া গ্রামের মো.ওফেদ আলীর ছেলে।

এ বিষয়ে নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত মানিকের স্ত্রী মোছা: আকিজা বেগম (২৮) বলেন,আমার স্বামী কৃষি কাজ করে,সারাদিন কাজ শেষে বাড়িতে এসে সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করে এমন সময় পাশ্ববর্তী সামছুল হকের ছেলে মো.জহুর উদ্দিন আমার স্বামীকে ফোন করে ডেকে নিয়ে যায়,পরে রাত ১০ টা সময় শুনতে পাই আমার স্বামীকে খুন করা হয়েছে।

এ ঘটনার পরপরই মো.জহুর উদ্দিন সহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ৩০ আগস্ট (মঙ্গলবার) রাত ৯ টার দিকে নিহত মানিক ও মো.জহুর উদ্দিন ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামে বেড়িবাঁধ বাজারে মো.আব্বাস আলীর দোকানে দুইজনে চা পান করে এবং সেখান থেকে তারা দুইজন চলে যায় এর কিছুক্ষন পরেই জহুর উদ্দিন বাজারে এসে খবর দেই মানিক মারা গেছে।

পরে খবর পেয়ে বাজারের লোকজন (চরদুবলাই) মৃত মকবিল মিয়ার বাড়ির নিচু জায়গায় নিহত মানিক মিয়ার লাশ পড়ে থাকতে দেখতে পাই, পরে লোকজন শেরপুর সদর থানা পুলিশকে খবর দিলে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.নাহিদ হাসান ঘটনার সততা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে,এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা