ডেমরায় পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

সালে আহমেদ, ঢাকা | ১ সেপ্টেম্বর ২০২২, ২১:২০

সংগৃহীত

রাজধানীর ডেমরায় পুকুরে সাঁতার কাটতে নেমে রাতুল শেখ (১৮) নামে এইচ.এস.সি পরীক্ষার্থী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৩ টার দিকে ডেমরার আমুলিয়া কবরস্থান সংলগ্ন পুকুর থেকে মৃতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। নিহত রাতুল ঢাকার গোরান শান্তিপুর এলাকার বাসিন্দা মো. আজিজুল শেখের ছেলে। তাদের গ্রামের গ্রামের বাড়ী খুলনায়।

এদিকে উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, বুধবার দিন দুপুর দেড় টার দিকে গোরান থেকে আমুলিয়া কবরস্থান সংলগ্ন একটি পুকুরে এইচ.এস.সি পরীক্ষার্থী ৪ বন্ধু মিলে সাঁতার কাটতে আসে রাতুল শেখ। এ সময় পানিতে নামার বেশ কিছুক্ষণ পর বাকি ৩ বন্ধু তীরে উঠে আসলেও রাতুলকে তারা খুঁজে পাচ্ছিল না। এ ঘটনায় থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব