জামালপুরে দি হাঙার প্রজেক্টের উদ্যোগে টাউনহল মিটিং

তানভীর আহমেদ হীরা, জামালপুর | ১ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৩

সংগৃহীত

কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ, জনসম্পৃক্ততা এবং টিকা জোরদার করণ কর্মসূচির আওতায় সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১আগস্ট) সকালে দি হাঙার প্রজেক্ট জামালপুরের আয়োজন, ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় জেলা সমন্বয়কারী আতিকুর রহমান সুমনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রিপন রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আসরাফ, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি গণ মিটিং এ অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তারা কোভিড-১৯ সম্পর্কে জন সাধারণের মতামত জরিপ এবং কোভিড-১৯ প্রতিরোধে, জনসচেতনতা বৃদ্ধি, শতভাগ টিকা গ্রহণ সম্পর্কে করণীয় সম্পর্কে আলোচনা করেন ।এছাড়াও বিভিন্ন সময় ইউনিয়ন পর্যায় কোন সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা করে আসছে। ইউনিসেফের সহযোগিতায় দেশের ২২টি জেলায় পরীক্ষামূলকভাবে দি হাঙার প্রজেক্ট পরিচালিত হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর