নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত পলাতক

মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ | ২৮ আগষ্ট ২০২২, ০৬:০৪

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। চাকুরির সন্ধানে দুর সম্পর্কের বোনের বাড়ীতে বেড়াতে এসে তারই ছয় বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষন করে পালিয়ে গেছে রাজিব (১৯) নামক যুবক।

ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার লালপুর মডান হাউজিং ১ নং গলির মৃত হাজী নাসির উদ্দিনের ভাড়াটিয়া বাসায়। ঘটনার ১৩ দিন পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাজিবের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে শনিবার (২৭ আগস্ট) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ধর্ষক রাজিব (১৯) ময়মনসিং জেলার ফুলপুর থানার কুটারা কান্দার মজিবর রহমানের পুত্র।

মামলায় উল্লেখ করা হয়,বাদী মানুষের বাসায় ঝিয়ের কাজ করে এবং তার স্বামী গার্মেন্টেসে চাকুরি করে। তাদের সংসার ছয় ও দুই বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। অপরদিকে অভিযুক্ত রাজিব বাদীর দুর সম্পর্কের চাচাতো ভাই।

চলতি মাসের চাকুরির সন্ধানে বাদীর ১১ বছর বয়সী আপন ছোট ভাইয়ের সাথে ময়মনসিংহ থেকে ফতুল্লার মর্ডান হাউজিংয়ে বাদীর ভাড়া বাসায় আসে অভিযুক্ত রাজিব।

১৪ আগস্ট সকাল আটটার দিকে বাদী ও তার স্বামী নিজ নিজ কর্মস্থলে চলে যায়। এবং বাদীর ছোট ভাই ও নিজ কাজে চলে যায়।দুপুর বারোটার দিকে অভিযুক্ত রাজিব ছয় বছর বয়সী শিশু মেয়েকে একা পেয়ে ধর্ষন করে পালিয়ে যায়।

বিকেল চারটার দিকে বাদী বাসায় এসে রাজিব কে বাসায় দেখতে না পেয়ে ভুক্তভোগী শিশুকে জিজ্ঞেস করলে সে জানায় রাজিব মামা তার প্যান্ট খুলে খারাপ কাজ করেছে। এরপর সে আর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পরদিন বাদি সহ গোটা পরিবার ময়মনসিংহ চলে যায়। ২১ তারিখ সকালে শিশু মেয়টি অসুস্থ হয়ে পরলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে শুক্রবার তারা পুনরায় ফতুল্লায় চলে আসে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেস্টা করছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব