শোক দিবসে ফরিদপুর আ.লীগের দোয়া মাহফিল, আলোচনা সভা

এহসান রানা, ফরিদপুর | ২৭ আগষ্ট ২০২২, ০৩:৩৯

সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৭ জন শহীদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়। 

শুক্রবার সকাল ১১ টায় চরমাধবদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আ.লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জেলা আ.লীগের সভাপতি শামীম হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বৃহস্পতিবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার কে উদ্দেশ্য করে বলেন আপনি যে কাজটি করেছেন সে কাজটি ভালো কাজ করেন নাই। ইউনিয়ন আ.লীগ জেলা আ.লীগের অনুমতি সাপেক্ষে স্কুল মাঠে মঞ্চ সহসকল প্রয়োজনীয় কাজ করছিল, এমন সময় এসে বাধা দিলেন এবং একজন ইউনিয়ন আ.লীগের সভাপতি কে মারধর করলেন। এ কর্মকাণ্ডের আপনাকে ধিক্কার ও নিন্দা জানাই। আপনি নজরুলের গায়ে হাত দেন নি, হাত দিয়েছেন আমার গায়ে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফের গায়ে। বঙ্গবন্ধুর অনুষ্ঠান বন্ধ করার এই ক্ষমতা কোথায় পেলেন আপনি?

তিনি আরো বলেন ১৫ই আগস্টের জঘন্য তম ঘটনার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক বাকি আসামীদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্না হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ফরিদপুর পৌরসভার মেয়র বাবু অমিতাভ বোস, কোতয়ালী থানা আঃলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলার আহবায়ক গোলাম মো নাসির, সাবেক তুখোর ছাত্র নেতা অ্যাড অনিমেষ রায়, অ্যাড জাহিদ ব্যাপারী ও চরমাধবদিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড সরদার আউয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান তুহিন মন্ডল সহ স্থানীয় নেতা কর্মীরা।

সকল বক্তারা ভোলা মাস্টারের কর্মকাণ্ডের ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফরিদপুর জেলা আঃলীগ থেকে বহিষ্কারের দাবি জানান।

সভা শেষে উপস্থিত নেতা কর্মী ও এলাকার জনগনদের নিয়ে গনভোজন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর