বান্দরবানে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ২০:০৮

সংগৃহীত

বান্দরবান সদর উপজেলা অগ্নিকান্ডের দুটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা হলেন- জৌথন বম ও ডেভিড বম, তারা ৬ নং ওয়ার্ডের বেথনি পাড়া বাসিন্দা।

২৪ আগষ্ট বুধবার রাত ৯ টা দিকে সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এই অগ্নিকান্ডটি ঘটে। অগ্নিকান্ড ব্যাপারে নিশ্চিত করেছেন ৪ নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা। তিনি জানিয়েছেন, অগ্নিকান্ডের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগামিকাল অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পরিদর্শন করতে যাবেন।

স্থানীয় বাসিন্দা ভানরুন সাং আরুন বম জানান, ওই গ্রামে প্রত্যক্ষদর্শী ডেভিড বম অসাবধনতাবশত চুলায় রান্না অবস্থায় রেখে স্বামী-স্ত্রী কাজে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের বাড়িতে আগুন দেখতে পাই। এতে মুহূর্তে পাশে থাকা জৌথন বম বাসায়ও সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। গভীর রাত্রে হলে বড় ধরণে ক্ষতিগ্রস্থ সম্মুখীন পড়তে হতো।পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা নাজমুল আলম জানান, তারা আগুন নিভানোর কাজ করছেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা