যুবককে পিটিয়ে হত্যা: দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি | ২৪ আগষ্ট ২০২২, ২০:২১

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পূর্ব বিরোধে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দন্ডিত সোহরাব উদ্দিন ও ইলিয়াছ হোসেন জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন। যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন। এ মামলায় অপর ৩আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে নতুন সুখচর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৩৫) সহ কয়েকজন পানি নিষ্কাশনের জন্য বাড়ির পাশে বাঁধ কাটতে যায়। কিছুক্ষণ পর দণ্ডপ্রাপ্তরাসহ ৫জন গিয়াস উদ্দিনকে বাঁধ কাটতে বাধা দেয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিনকে এলোপাতাড়ি মারধর ও মাথার ওপর থেকে তুলে আছাড় দিয়ে জখম করে হামলাকারি সোহরাব ও ইলিয়াছ। পরে পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করে তদন্তকারি কর্মকর্তা।

আদালত সূত্র আরও জানা যায়, আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে শুনানি শেষে সোহরাব ও ইলিয়াছের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবুল কালাম, রিফুলা আক্তার ও সেলিনা আক্তারকে মামলা থেকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল। এরপর আসামিদের পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর