ঠাকুরগাঁওয়ের কাউন্সিলর পেলেন "মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২"

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ২৪ আগষ্ট ২০২২, ০৩:৫৪

সংগৃহীত

ঠাকুরগাঁও পৌর শহরের হলপাড়া মহল্লার বাসিন্দা সুদাম সরকার। পেশায় একজন ব্যবসায়ী ও জনপ্রতিনিধি। তিনি বর্তমান ঠাকুরগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর।

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য পেয়েছেন "মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২"। ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব-২০২২শে কলকাতা ভারতের শ্রুতিবৃত্ত ও বাংলাদেশের আলোকিত বাংলার মুখ নামক সংগঠনের যৌথ প্রয়াসে তাকে এ এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

সুদাম সরকার জানান, 'আমি যখন যেভাবে পেরেছি সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি। ইতিমধ্যে করোনাকালীন সময়ে নিজ উদ্যোগ হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার, অসহায় ও দুস্থদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও শীতকালীন সময়ে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। তাছাড়াও আমি টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের সভাপতি হিসেবে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাব প্রতিষ্ঠানের খেলোয়ারদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি। তারই ফলস্বরূপ ও সমাজসেবা এবং সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য আমাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, 'আমার এই সম্মাননা প্রাপ্তি জনগণের ও সংগঠনের কাজ করার জন্য আমার কর্মস্পৃহা আরো বাড়িয়ে দিয়েছে। তাই আমি শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলার মুখ সংগঠন এবং ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব-২০২২ এর আয়োজক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সব সময় অসহায়, গরিব দুঃখী মানুষের সেবায় মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো। যতদিন বাঁচবো ততদিন মানুষের সেবা করেই যাব।

"মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২" একটি বড় পাওয়া ও সম্মাননা পেয়েছেন সুদাম সরকার বলে মনে করেন ঠাকুরগাঁওয়ের সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এছাড়াও "মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২" প্রাপ্তিতে সুদাম সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর