মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার জব্দ

মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি) | ২১ আগষ্ট ২০২২, ১৭:৫৯

সংগৃহীত

দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

সূত্রে জানা যায়, ২০ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার আশরাফ আলীর ঘোনায় অভিযান পরিচালনা করে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।

খোজ নিয়ে জানা যায়, আশরাফ আলী ঘোনায় প্রথমে অবৈধভাবে পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়। পরে একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের কয়েকটি কাটা ও অর্ধ কাটা গাছ পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে বলেও জানা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, ঐ পাহাড়ী এলাকা জনৈক প্রভাবশালী লোকের দখলে রয়েছে। তার সাথে আতাত করে স্থানীয় আরেক প্রভাবশালী ব্যক্তি স্কেভেটার দিয়ে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করছে। পাহাড় কাটার সাথে জড়িত লোকেরা প্রভাবশালী বিধায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এবিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় স্কেভেটারটি আটক করা হয়। আমরা আসার খবর পেয়ে যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যায়। এসময় তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন।

তিনি আরও জানান- বিগত ২ মাস আগেও পাহাড় কাটার দায়ে ছোট মহেশখালীর এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা