ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ, বাড়ি ফেরা হলো হালেমার

রাজেশ গৌড়, দুর্গাপুর | ১৯ আগষ্ট ২০২২, ২৩:৫৫

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হালেমা আক্তার (৪৫) নামে এক নারী ট্রাকের চাপায় পিষ্ট হয়েছেন।

 শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কালামার্কেট এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে ওই নারীর মাথা ছাড়া দেহের বেশিরভাগ অংশ থেতলে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।

নিহত হালেমা আক্তার একই উপজেলা ও ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হালেমা আক্তার সকালের দিকে নিজবাড়ি থেকে কালামার্কেট এলাকায় কবিরাজের সাথে দেখা করতে যাবেন বলে বের হন। তিনি শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই সড়ক দিয়ে দুর্গাপুরগামী দ্রুত গতির একটি ট্রাক ওই নারীকে চাপা দেয়। এতে মাথা ব্যতিত শরীরের বিভিন্ন স্থান থেতলে ঘটনাস্থলে হালেমা আক্তার মারা যান।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক পলাতক বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা