জন্মাষ্টমীতে রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ০৫:৫০

সংগৃহীত

জন্মাষ্টমী উৎসবকে ঘিরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ১৪৪ ধারা জারি করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।

নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, স্থানীয়ভাবে জানতে পারি, দীর্ঘদিন থেকে ওই মন্দিরকে নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। তাই জন্মাষ্টমী উৎসবকে ঘিরে হিংসতা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সেখানে যেন কোন প্রাণহানির ঘটনা না ঘটে তাই বৃহস্পতিবার ১৮ আগস্ট সকাল ৬টা থেকে আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা কার্যকর থাকবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরের জমি ভোগদখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই অংশের মধ্যে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও ইসকন ব্যতীত অন্য অংশের সংঘর্ষ হয়। সংঘর্ষে মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। তখন থেকেই ওই মন্দিরে ধর্মীয় উৎসবের সময় সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর