রামপাল তাপ বিদ্যুত কেন্দ্রে তামার তার চুরি: গ্রেপ্তার ১

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১৮ আগষ্ট ২০২২, ০৪:৩৯

সংগৃহীত

বাগেরহাট জেলা বিশেষ শাখার গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল ইসলামের দিক নির্দেশনায় মোংলায় তামার তারসহ একজনকে হাতেনাতে আটক করেছে মোংলা থানা পুলিশ।

বুধবার (১৭ আগষ্ট) মোংলা থানা-পুলিশ আটক ওই ব্যাক্তিকে চুরি হওয়া মাল ক্রয় করে রাখার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই ব্যক্তির নাম মোঃ ইব্রাহীম শেখ (৩২)। তিনি রামপাল উপজেলার বাশতলী ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আহমদ আলী শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ ব্যাংক রোড এলাকা হতে ভাংড়ি মালামালের দোকানের ভিতর চুরি করা তামার তার ক্রয়/বিক্রয় চলছে। মোংলা থানা অফিসার্স ইনচার্জ এর নির্দেশক্রমে মোংলা থানা পুলিশের এস আই মোঃ হাবিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভাংড়ি মালের দোকানে গিয়ে দোকান মালিক মোঃ ইব্রাহীম শেখ পালাতে গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে থাকা চুরি হওয়া ১২কেজি বৈদ্যুতিক তামার তার উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চুরির মালামাল সহ একজনকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা