রেফ্রিজারেটরে সংরক্ষণ করে ফেন্সিডিল বিক্রি!

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ১৮ আগষ্ট ২০২২, ০৩:৪৪

সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে চলছিল ফেন্সিডিলের রমরমা ব্যবসা। ছিল বাসায় গ্রাহক এসে ফেন্সিডিল খাওয়ার ব্যবস্থাও।

গতকাল (মঙ্গলবার) রাতে আটোয়ারী থানা পুলিশের অভিযানে এমন অদ্ভূত চিত্র উঠে এসেছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখাতি গ্রামে মাদক বিক্রেতা কাবুলের বাড়ির রেফ্রিজারেটরে এই দৃশ্য দেখে পুলিশ। এই সময় রেফ্রিজারেটরে সাত বোতল ফেন্সিডিলের বোতল জব্দ করে পুলিশ। কাবুল ওই এলাকার আনারুলের ছেলে। তল্লাশী চলাকালে বেশ কিছু ফেন্সিডিলের খালি বোতল রান্নাঘরের চুলার মধ্যে পাওয়া যায়।

আটোয়ারী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল রানা বিষয়টি নিশ্চিত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে কাবুলের বাড়িতে তল্লাশী করা হয়। সেখানে তার শয়ন ঘরের রেফ্রিজারেটর থেকে সাত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এছাড়া রান্নাঘরের চুলোর ভেতরে বেশ কিছু খালি বোতলও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মাদকসেবীরা কাবুলের বাড়িতে বসেই ফেন্সিডিল খেত। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কাবুল ও তার ভাই সাবুল আগেই পালিয়ে যায়।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান ওসি সোহেল রানা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব