দুই ইউএনও'র সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ২০:৪৬

সংগৃহীত

পঞ্চগড়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সতর্ক বার্তা দিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে মোবাইল নাম্বার ক্লোনের বিষয়টি বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলীর দৃষ্টিগোচর হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, গতকাল সকালে সাকোয়া ও বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ইউএনওর অফিসিয়াল মোবাইল নাম্বার থেকে কল করে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলা হয়। পরে বিষয়টি আমাকে অবগত করেন দুই ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এইদিকে আজ (বৃহস্পতিবার) সকালে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীকের নিকট ৫০ হাজার টাকা চাওয়া হয়। তবে কণ্ঠের মিল না পাওয়ায় বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসকে দ্রুত অবগত করেন। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস মোবাইল নাম্বার ক্লোনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোবাইল নাম্বার ক্লোনের পৃথক দুই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার কথা জানান দুই উপজেলার নির্বাহী কর্মাকর্তাগণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর