ইতালি প্রবাসীর খামার থেকে ২টি গরুসহ মালামাল চুরি

শেরপুর প্রতিনিধি | ১৫ আগষ্ট ২০২২, ২৩:২৭

সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে ইতালি প্রবাসীর খামার থেকে দুইটি গরু সহ মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় ইতালি প্রবাসী স্বাধীন মিয়ার মাল্টা বাগানে কর্মরত পহরি মিন্টু মারাক ও তার ২ সহযোগী এবং অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত ২ টি গরু সহ খামারের কিছু মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

২ আগষ্ট (মঙ্গলবার) রাতে এ ঘটনাটি ঘটে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, চুরি যাওয়া গরু সহ মালামালের মুল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনার পর ওই প্রবাসীর ভগ্নীপতি মোঃ সেকান্দর আলী বাদি হয়ে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে ইতালি প্রবাসী খামার মালিক মো. স্বাধীন মিয়া মুঠোফোনে জানান, আমরা প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চাই কিন্তু নানা প্রতিবন্ধকতার কারনে বিনিয়োগ করে নিরাশ হতে হয়। তিনি জানান মোটা অংকের বেতন দিয়ে কর্মচারি নিয়োগ দেয়ার পর যদি এরকম চুরির ঘটনা ঘটে তবে প্রবাসীরা কিভাবে দেশে বিনিয়োগ করবে? 

এছাড়াও তিনি গরু সহ পলাতক চোরকে আটক করতে সকলের সহায়তা কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর